মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুশমিদকা নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫জনে।
মৃত রুশমিদা (৩) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর শুক্করের মেয়ে এবং ৮১নং ক্লাস্টারের ৬নং কক্ষের বাসিন্দা ছিল। বিস্ফোরণে তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।
বুধবার দিবাগত রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুইজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন। তারা হলেন, জোবায়দা (২২) ও আমেনা খাতুন (২৪)।
জানা গেছে, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নয়জনের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আমেনা খাতুন ছাড়া বাকি সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ নয়জন দগ্ধ হন। আহতদের প্রথমে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠালে ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর...

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ...

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের...

৩০ ও ৩১ অক্টোবর শিল্পকলায় শিশুসাহিত্য উৎসব

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রস্তুতি সভা গত ২২ আগস্ট চট্টগ্রাম...

নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের আয়োজনের মধ্যে গত ২৩ আগস্ট চট্টগ্রামের...

অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের...