শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিয়ানমারে কোনঠাসা জান্তা বেসামরিক বসতিকে লক্ষ্যবস্তু বানিয়ে বিমান হামলা চালাচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

রাখাইন অঙ্গরাজ্যে রাখাইনদের সেনাবাহিনী আরাকান আর্মি (এএ) ও সরকারী সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে।সেখানে বিমানহামলার ফলে বেসামরিক ব্যক্তিরা হতাহত হচ্ছেন।আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতির শিকার হয়েছে।

গতকাল ২৭ ফেব্রুয়ারী সকাল থেকে শুরু করে সামরিক জেট বিমান থেকে বোমাবর্ষণ করা হলে মিন পিয়া উপশহরের অন্তর্গত মিন ফু হাসপাতাল ও থায়কান গ্রামের কয়েক ডজন মানুষ আহত হন। থাকিয়ান গ্রামের এক স্থানীয় বাসিন্দার মতে,রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিনপিয়া উপশহরের রামাউং সেতুর কাছে অবস্থিত গ্রামে মঙ্গলবার জেটবিমান থেকে বোমাবর্ষণ করা হলে ১০ জন বেসামরিক ব্যক্তি আহত হন। তিনি বলেন,আজ রাত ১টায় প্রায় ৩০ জন স্থানীয় মানুষ বোমাহামলায় আহত হন।একটি স্কুলে দুইটি বোমা নিক্ষেপ করা হয় এবং অপর একটি বোমা গ্রামে পড়েছে।এসব হামলায় কেউ নিহত হননি। আহতদের অনেকেই শরণার্থী।

স্থানীয় বাসিন্দাটি বলেন,সামরিক কাউন্সিল এমন সব স্কুল ও গ্রামে বোমা নিক্ষেপ করছে যেখানে শরণার্থীরা বাস করেন।এটা ইচ্ছাকৃত বোমাবর্ষণ, কারণ সেখানে কোনো যুদ্ধ হচ্ছিল না।আমরা সন্ধ্যায় অন্য একটি গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। মিনপিয়ার একজন বাসিন্দা জানান, সামরিক কাউন্সিল, যারা রাখাইনের যুদ্ধক্ষেত্রে একের পর এক শিবির হারাচ্ছে,তাঁরা এখন বেসামরিক লোকেরা যেখানে অবস্থান করছেন,বেছে বেছে এমন স্থাপনায় হামলা চালাচ্ছে। গ্রাম,হাসপাতাল ও আবাসিক ভবনের ওপর হামলায় রাখাইন রাজ্যের বাসিন্দারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন।তিনি আরও বলেন, স্থানীয়রা খুবই উদ্বিগ্ন এবং তারা ঘুমাতে বা খেতে পারছেন না।তাঁদের মনে আশংকা,শত্রুরা বিমানে এসে তাদেরকে গুলি করে হত্যা করবে।আমি এসব যুদ্ধ সম্পর্কে যা বলতে চাই তা হলো, সামরিক বাহিনীর উচিত তাঁদের নিজেদের মানুষের প্রতি গুলি না চালানো এবং তাদের পেছনে ধাওয়া না করা। মিন পিয়া টাউনশিপের প্রায় সব সামরিক অবস্থান এখন আরাকান আর্মির দখলে।মিলিটারি কাউন্সিলের নয় নং কেন্দ্রীয় প্রশিক্ষণ স্কুল এখনো তাদের দখলে থাকায় রাখাইন সেনাবাহিনী আরাকান আর্মি সেখানে অব্যাহত হামলা চালাচ্ছে।

সূত্র:-এএফপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...