বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আগামীকালের হরতাল সমর্থনে নারায়ণগঞ্জে বাম জোটের ধারাবাহিক মিছিল সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ – গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামীকাল ২৮ জানুয়ারী দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে মিছিল সমাবেশ করে আসছে নারায়ণগঞ্জ বাম গণতান্ত্রিক জোট। সেই ধারাবাহিকতায় আজ ২৭ শে জানুয়ারী বিকেল ৫ টায় শহরের প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তাঁরা।সভায় জেলার বাম দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামীকালের হরতাল বানচালের কোন ধরনের অপচেষ্টা করা হলে জনগনকে সঙ্গে নিয়ে তাঁর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।সেই সাথে হরতাল পালনে সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তাঁরা।জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম,সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী,সিপিবি সাবেক জেলা সাধারণ সম্পাদক দুলাল সাহা, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি মোঃ হোসেন, বাসদের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সিপিবি নেতা বিমল কান্তি দাস,জেলা যুব ইউনিয়ন সভাপতি শিশির সহ বিভিন্ন নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা শেষে একটি মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।

 

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...