বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটারসাইকেল আরোহী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়িতে বাইক- বাস মুখোমুখি সংঘর্ষে রাজু আহম্মদ(২৮) নামে এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দিনগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার নাজিরহাট বারৈয়ারহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা এলাকার মোহাম্মদ বাছেদ মিয়ার পুত্র।

রাজু আহম্মদ নাজিরহাট এলাকার নুরজাহান হোটেলে কাজ করত বলে জানা গেছে। জানা যায়,বাসটি নাজিরহাটগামী আর মোটরসাইকেল আরোহী বিবিরহাট গামী। মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্য আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এদিকে একইদিনে মোহাম্মদ শামিম (১৬) নামের ফটিকছড়ির এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউপিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ডের বড় বেতুয়া সিএনজি ড্রাইভার ফরিদের পুত্র। জানা যায়, নিহত শামিম দাঁতমারা ইউপির পাশ্ববর্তী পাতাছড়া ইউপিতে নানার বাড়ি বেড়াতে গেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে ফটিকছড়ি উপজেলা পরিষদের সামনে সি এন জি -বাইক সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...