রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে গৃহস্থের ঘরে তালা দিয়ে গরু নিয়ে গেল চোরের দল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে দু’দিনের ব্যবধানে ফের গরু চুরি ঘটনা ঘটেছে। এবার গৃহস্থের ঘরের তালা ঝুলিয়ে গোয়ালঘর ৩টি ষাঁড় নিয়ে পালিয়েছে চোরের দল। ২৪ ফেব্রুয়ারী (শনিবার) ভোররাত ৩ টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের মৌলানা জহুরুল হকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মালিক এই বাড়ির মৃত আব্দুস ছালামের ছেলে মো. আব্দুর সবুর।

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর জানান, গরুর মালিক আব্দুস সবুর রাতে পাশ্র্ববর্তী ওরশের মেলায় মৌসুমি ফল বিক্রি করতে গিয়েছিল। ঘরে ছিল মহিলারা। এই সুযোগে চোরের দল ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে গোয়ালঘর হতে চারটি ষাঁড় চুরি করে নিয়ে যায়। এদের মধ্যে একটি পালিয়ে গৃহস্থের বাড়ির পাশে ছুটে আসে। এই তিনটি ষাঁড়ের আনুমানিক মূল্য চার লাখ টাকা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন রাউজান থানার ডিউটি অফিসার এএসআই মমতাজ বেগম।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ভোররাতে একই ইউনিয়নের ৯নম্বর ওর্য়াডের খলিফাপাড়া গ্রামে হাজী আবদুল কুদ্দুসের গোয়ালঘরের তালা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ হলে এখনও গরুগুলো উদ্ধার হয় নি। একই ইউনিয়নে পরপর দুটি গরু চুরির ঘটনায় এলাকার খামার মালিক ও গৃহস্থদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বাবুল, এলাকার একটি বৃহৎ ওরশ নিয়ে ব্যস্ত থাকার কারণে চোরের এই সুযোগটা নিয়েছে। আমরা গরুগুলো উদ্ধার চেষ্টা করছি। গরু চুরি রোধে গ্রামবাসীকে সাথে নিয়ে ইউনিয়নে পাহারা জোরদার করছি।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...