রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ওমান বাংলাদেশ দূতাবাস কর্তৃক সংবর্ধিত হলেন সিরাজুল হক (সিআইপি)

- Advertisement -
Single page 1st Paragraph

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাট কর্তৃক সংবর্ধিত হলেন,বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক (সিআইপি)। বুধবার (২১শে ফেব্রুয়ারি) ওমান দূতাবাসের সেমিনার হলরুমে এই সম্মাননা ক্রেস তুলে দেন, দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

এছাড়া ওক্ত অনুষ্ঠানে সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, ক্রীড়াবিদ,ওমানের ডাক্তার, শিক্ষার্থী ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম, বাংলাদেশ সরকারের প্রণোদনার সুবিধা গ্রহণ করে দেশে শিল্প, কৃষি, চিকিৎসা, শিক্ষা বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, পেনসন স্কিম গ্রহণ করা ওমানসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এসসয় উপস্থিত ছিলেন (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিস মৌসুমী রহমান, কাউন্সিলর (শ্রম কল্যাণ) মোঃ রফিউল ইসলাম (পিএসসি), কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিসেস রওশন আরা পলি, প্রথম সচিব (শ্রম) আসাদুল হক, দ্বিতীয় সচিব এবং চ্যান্সারি প্রধান থোইং এ। বাংলাদেশর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওমান বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আলহাজ্ব সিরাজুল হক সিআইপি সংর্বধিত করা হয়েছে। ওমানের মাটিতে দেশের অর্থনীতি ও ব্যাবসার পাশাপাশি সামাজিক কাজেও উদাহারণ সৃষ্টি করলেন করলেন তিনি। ভাগ্য পরিবর্তনের আশায় ১৯৯২ সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান সিরাজুল হক। একবছরপর নিজের কোম্পানী আবু আলী ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এলএলসি” ও দূরাত আল মুদাবী নামে দুটি কোম্পানী নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে সিরাজুল হক। দীর্ঘ প্রবাস জীবনে এসে ২০২০ সালে অর্জন করেন ওমান সরকারের ১০ বছরের গোল্ডেন ভিসা। দেশে বৈধ চ্যানেলে ওমান থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ২০২১ ও ২০২৩ সালে দুই বার (সিআইপি) (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়।

সিরাজুল হক নিজের ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও জড়িত। তিনি ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ক্রিড়া সম্পাদক,মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য ও সমন্বয়কারক,আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উপদেষ্ঠাসহ বিভিন্ন সামাজিক,ক্রিড়া,শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে জড়িত আছেন।ে সিরাজুল হক (সিআইপি) জানান, আমার প্রত্যাশা ভবিষৎ নিজের ব্যবসার আরো প্রসার ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি ও প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থান সৃষ্টি, পাশাপাশি ওমান কমিউনিটির কল্যানে কাজ করে যাব এছাড়া এলাকাকাসীর সুখে দুঃখে সবসময় পাশে থাকব। ওমান প্রবাসী সিরাজুল হক (সিআইপি)। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএ সুলতান মাস্টার বাড়ীর আহমদ সাফার দ্বিতীয় পুত্র।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...