মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তিতে হয়ে গেল জমজমাট ছড়াড্ডা

- Advertisement -
Single page 1st Paragraph

তুষারপাত ও তীব্র শীত ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডায় বাঁধ সাধতে পারেনি। নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়েছে ছড়াড্ডা। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গ রাজ্যের ছড়াকাররাও যুক্ত ছিলেন অনলাইনে। শিল্প-সাহিত্য সংগঠন ছড়াটে-র ছড়াড্ডা প্রতি মাসের তৃতীয় শুক্রবার কুইন্সের হিলসাইডে অনুষ্ঠিত হয়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ফেব্রুয়ারির ছড়াড্ডাটি অনলাইনে আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তিতে এর অগণিত পাঠক, ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ছড়াটে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্কে এর যাত্রা শুরু করে। ছড়া নিয়ে বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ছড়াটে ছড়ার জগতে বিপ্লব সাধন করেছে। ছড়া ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও এর অন্তর্ভূক্তি চোখে পড়ার মতো।

‘ ছড়াটে ইনক ‘ নামে নন-প্রফিট অরগানাইজেশন হিসেবে এটি নিউইয়র্ক এস্টেট-এ রেজিস্ট্রিভুক্ত। এই ফেব্রুয়ারিতে ‘ ছড়াড্ডা ‘ দ্বিতীয় বর্ষে পড়লো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম আড্ডাটি শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এজন্য আড্ডায় অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

 

ফেব্রুয়ারির ছড়াড্ডাটি একুশের আবহে অনুষ্ঠিত হয়। রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার মিশিগান থেকে যুক্ত কবি ছড়াকার জাফর ওবায়েদের একুশের গানের মধ্য দিয়ে ছড়াড্ডা’র সূচনা হয়।

এরপর ছড়া পাঠ করেন নিউ জার্সি থেকে যুক্ত হওয়া ছড়াকার সুব্রত চৌধুরী। একে একে ছড়া পাঠ করেন নিউইয়র্ক থেকে ছড়াকার সজল আশফাক, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।

একুশে পদক প্রাপ্তির জন্য ছড়াকার লুৎফর রহমান রিটন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তির জন্য ছড়াকার তপংকর চক্রবর্তী এবং অধ্যাপক খালেদ পুরস্কার প্রাপ্তির জন্য ছড়াকার সজল আশফাককে ছড়াটে-র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এই বিভাগের সব খবর

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক ব্যাধিকে কেবল বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখলে চলবে না এর সঙ্গে জড়িয়ে আছে দারিদ্র্য, অসচেতনতা, সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

সর্বশেষ

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চেরাগি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে...

কাজাখস্তানের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী হচ্ছে

কাজাখস্তানে রোববার অনুষ্ঠিত নতুন এক-কক্ষবিশিষ্ট সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল...

চট্টগ্রাম কাস্টমস হাউস ৪৪২টি কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে

চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার...