বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মার্কিন কর্মকর্তাদের সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও গভীর করবে : হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন যে মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। তিনি বলেন, ‘তাদের (মার্কিন) কর্মকর্তাদের বাংলাদেশে (আগামী দিনে) সফর দু’দেশের সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে।’ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব আফরিন আক্তারের আসন্ন সফর সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী এ মন্তব্য করেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে শনিবার আফরিনের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি পাঠিয়েছেন তা গুরুত্বপূর্ণ।
৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর হতে যাচ্ছে। এসময় দু’পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় ইস্যু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা ইস্যুটিও উঠে আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে জাতীয় নির্বাচনের প্রক্কালে বাংলাদেশ সফরে আসেন আফরিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...