বুধবার, ২৪ জুন ২০২৬

মৃত বাবাকে বাড়িতে রেখে পরীক্ষা দিলেন মেয়ে  

চট্টগ্রামের আনোয়ারায় মারা যাওয়া পিতাকে বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছেন রিফা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ওই  শিক্ষার্থী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নেয়।
জানা গেছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিফার বাবা আহমেদ নবী। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া পাড়ার রহিম তালুকদারের বাড়ির গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বজলুল করিম নামে এক প্রতিবেশি বলেন,  সকাল ১১টায় রিফার বাবার জানাজার সময় নির্ধারণ করে স্বজনেরা। কিন্তু ১০টা থেকে রিফার এসএসসি পরীক্ষা ছিল।
এ সময় আত্মীয়-স্বজন, সহপাঠী ও শিক্ষকরা তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠায়। বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সে বাড়িতে ফিরে আসে।
বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. ফরিদুল ইসলাম বলেন, কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে এক শিক্ষার্থী আমার সঙ্গে যোগাযোগ করে। ওই শিক্ষার্থীর বাবা মারা গিয়েছে, জানাজা ১১টায়। তাই পরীক্ষায় অংশ নিয়ে বাড়িতে চলে যেতে চায়। তাকে বুঝানোর পর পরীক্ষা দেয়। পরে দেড় ঘন্টার মধ্যে লেখা শেষ করে। ওই শিক্ষার্থীর পরীক্ষা ভাল হয়েছে। আশা করি তার বাবার আশা পূরণ হবে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...