চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে গৃহস্থের গোয়ালঘর হতে ৩টি গরু চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওর্য়াডের খলিফাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক হাজী আবদুল কুদ্দুস বলেন, ভোরে গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে গিয়ে দেখি গোয়ালঘরের তালা ভাঙা, দরজা খোলা।
গোয়ালে ৫ মাসের একটা বাচুর ছাড়া বাকী গাভীসহ তিনটি গরু নেই। গরু তিনটির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। রাউজান ডিউটি অফিসার এএসআই মমতাজ বেগম বলেন, ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ২ টায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ছেলে আবু বক্কর এই চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। এসআই নাহিদ হোসেনকে ঘটনার তদন্ত দায়িত্ব অর্পন করা হয়েছে।
