ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও ভোরের আলোয় প্রভাতফেরীর মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) এ টি এম কামরুল ইসলাম। মোঃ নাসির উদ্দিন ও পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরল হুদা,ভুজপুর থানা অফিসার্স ইনচার্য মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়ি ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ এর নেতৃত্ববৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ভাষা আন্দোলন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

