বোয়ালখালী পৌরসভার উদ্যোগে ১ম বারেরমত আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার ইমরান হোসাইন সজীব। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর এর স্বাগত বক্তব্যে ও সদস্য সচিব ইসমাইল হোসেন আবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজ, মহিলা ভাইচ চেয়ারম্যান শামিম আরা বেগম, রিকু ইন্টারন্যাশনাল লিঃ এর চেয়ারম্যান জহুর চৌধুরী, মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলম ববি, শাহাদাত হোসেন, শেখ শহিদুল আলম, সিআইপি জাহাঙ্গীর আলম, সিআইপি জসিম উদ্দিন, প্রমূখ। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। খেলাধুলা শরীর ও মন দুটাই ভালো রাখে। বর্তমান তরুণ প্রজন্মরা যেভাবে মোবাইল ও অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে পড়ছে সেগুলি থেকে যুবসমাজকে বাঁচাতে এই ধরণের খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায়ও নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়াও বোয়ালখালীতে ১ম বারের মত মেয়র গোল্পকাপ ফুটবল আয়োজন করেছে এটা সত্যি প্রশংসনীয়। উদ্বোধনী খেলায় বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম হারুন স্মৃতি একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে খেলা শূন্য শূন্য গোলে ড্র হয়। এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিয়েছে। মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
