চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমিকাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়ায় হরি কুমার ত্রিপুরা (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থী বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
সোমবার উপজেলা হারুয়ালছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ ত্রিপুরা পাড়া (ফটিকছড়ি পাড়ায়) এ ঘটনা ঘটে। নিহত হরি কুমার উক্ত এলাকার ক্ষেত্রমহন ত্রিপুরার ছেলে। সে এবার ভূজপুর পাবলিক হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
জানা যায়,হরি কুমার বিষ খাওয়ার পর পরিবারের সদস্যরা জানতে পারলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মৃত্যুবরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন- শুনেছি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, এজন্য বিষ খেয়েছে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে ছেলেটি সেখানে মারা যায়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার শেষকৃত্য করা করা হয়েছে বলে জানান তিনি।
