রবিবার, ২৮ জুন ২০২৬

ডিসি পার্কে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে

- Advertisement -
Single page 1st Paragraph

ভারত–বাংলাদেশের মধ্যে যৌথ সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। রবিবার সন্ধ্যায় ডিসি পার্কে দুইশ বছর আগে ভারতের মেঘালয়ের খাসি পাহাড়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম যোদ্ধা তিরোট সিংয়ের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি একথা বলেন।

ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে পারফরম্যান্স করেন ভারতের মেঘালয় থেকে আসা ডি. সায়েম অ্যান্ড গ্রুপ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল মেঘালয়ের খাসি, গারো জনগোষ্ঠীর নৃত্য, তিরোট সিংয়ের বীরত্বগাথা নিয়ে তথ্যচিত্রসহ মেঘালয়ের শিল্পীদের পরিবেশনায় গান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)।

ডা. রাজীব রঞ্জন বলেন, তিরোট সিং ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। নিজ দেশকে স্বাধীন করার জন্য খাসিয়া জনগোষ্ঠীদের নিয়ে জনমত এবং ব্রিটিশদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেন। পরবর্তীতে ইংরেজদের সঙ্গে যুদ্ধের চার বছর পর তিনি বন্দি হন। ১৮৩৫ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান।

ব্রিটিশবিরোধী আন্দোলনের এই অগ্রসৈনিককে এখনো বীর হিসেবে স্মরণ করে পুরো ভারতবর্ষ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রামের জেলা প্রশাসক ড. আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও একুশেপদকপ্রাপ্ত বরেণ্য কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ফ্যাসিফিক জিন্স, ওয়েল পার্ক ও বারকোডের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...