রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে ফিটনেসবিহীন চাঁদের গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা ; নিহত -১, আহত-২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে ফিটনেসবিহীন ইট বোঝাই চাঁদের গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সোলেমান (৬২) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো. সোলেমান উপজেলা হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার উত্তরপাড়ার ছিদ্দিক আহমেদের বাড়ির অলি আহমেদের ছেলে।

এই ঘটনায় অটোরিক্সা চালক মো. সাকিব (২৫) গুরুতর আহত হয়েছে। তিনি একই গ্রামের পূর্বটিলার নুরুল আবচার প্রকাশ মনার ছেলে। বর্তমানের তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭ টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৃক্ষবানুপুর এলাকায় শহীদ জাফর সড়কের মাইজপাড়া নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফিটনেসবিহীন চাঁদের গাড়ি বেপরোয়া গতির উল্টো পথে এসে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গহিরা জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মো. সোলেমানকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...