রবিবার, ২৮ জুন ২০২৬

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ক্লিন সিটি ক্যাম্পেইন করল চসিক

- Advertisement -
Single page 1st Paragraph

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
শনিবার ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সিআরবি শিরীষ তলায় এসে শেষ হয়। এদিন ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের মাঝ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী এবং উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করেছি৷ আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে‘’ক্লিন চট্টগ্রাম’।
ক্যাম্পেইনের উদ্বোধক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, চট্টগ্রামের মত এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর চট্টগ্রামে আর নেই৷ কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন আ্চরণ। আজকের এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা।
ক্যাম্পেইনে চসিকের কাউন্সিলরবৃন্দ, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট চসিক, বিডি ক্লিন ও ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং হাজারো নাগরিক অংশ নেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...