মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নতুন শহীদ মিনার পেল কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ

- Advertisement -
Single page 1st Paragraph

কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের নতুন শহীদ মিনার উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বিনয় ও মানবিক গুণাবলি অর্জনেও এগিয়ে যেতে হবে। বিনয় ও দায়িত্ববোধ শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
“শিক্ষার্থীদের মনে রাখতে হবে বিশ্বের আর কোন জাতি ভাষার জন্য এভাবে প্রাণ দেয়নি। স্বাধীনতার জন্য এভাবে রক্ত ঝরায়নি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গঠনে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা আমাদের।”
অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে শিক্ষার হার বেড়েছে, নারীদের ক্ষমতায়ন ঘটেছে। মেয়েরা এগিয়ে গেলে, দেশ এগিয়ে যাবে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নুর মোস্তফা টিনু, রুমকী সেনগুপ্ত, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর এবং কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...