দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন,দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এই ৪৮ জনের মধ্যে অর্ধেকের বেশি নতুন মুখ। ১৪ দলীয় দলের শরিকদের মধ্যে গণতন্ত্রী পার্টির কানন আরা বেগমকে আওয়ামী লীগ সংরক্ষিত আসনে এমপি করে নিচ্ছে। গত ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন এবং মনোনয়নপত্র বাতিল হয়েছে– এরকম অন্তত তিনজন সংরক্ষিত আসনে এমপি হওয়ার টিকেট পেয়েছেন।এছাড়া চলচ্চিত্র ও ছোট পর্দার অনেকেই মনোনয়ন ফরম কিনে আলোচনায় এলেও শুধু শাওন ও তারানা হালিম মনোনয়ন পেয়েছেন। সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন এবার। মনোনয়ন ফরমের মূল্য ছিল ৫০ হাজার টাকা।দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ আনুপাতিক হারে পচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দিল।সে হিসাবে আওয়ামী লীগ এবার পাচ্ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। মনোনীত ৪৮ জনের তালিকা ও এলাকা:- *রেজিয়া ইসলাম—পঞ্চগড় *দ্রৌপদী বেবি আগরওয়াল—ঠাকুরগাঁও *আশিকা সুলতানা—নীলফামারী *রোকেয়া সুলতানা—জয়পুরহাট *কোহেলী কুদ্দুস—নাটোর *জারা জাবীন মাহবুব—চাঁপাইনবাবগঞ্জ *রুনু রেজা—খুলনা *ফরিদা আক্তার বানু—বাগেরহাট *মোসা. ফারজানা সুমি—বরগুনা *খালেদা বাহার—ভোলা *নাজনীন নাহার রশীদ—পটুয়াখালী *শবনম জাহান—ঢাকা *পারুল আক্তার—ঢাকা *সাবেরা বেগম—ঢাকা *শাম্মী আহমেদ—বরিশাল *নাহিদ ইজাহার খান—ঢাকা *ঝর্না হাসান—ফরিদপুর *ফজিলাতুন নেসা—মুন্সিগঞ্জ *সাহিদা তারেখ—ঢাকা *অনিমা মুক্তি গোমেজ—ঢাকা *শেখ আনার কলি—ঢাকা *মাসুদা সিদ্দিক রোজী—নরসিংদী *তারানা হালিম—টাঙ্গাইল *বেগম শামসুন নাহার—টাঙ্গাইল *মেহের আফরোজ—গাজীপুর *অপরাজিতা হক—টাঙ্গাইল *হাছিনা বারী চৌধুরী—ঢাকা *সানজিদা খানম—ঢাকা *নাজমা আকতার—গোপালগঞ্জ *ফরিদা ইয়াসমিন—নরসিংদী *উম্মি ফারজানা ছাত্তার—ময়মনসিংহ *নাদিয়া বিনতে আমিন—নেত্রকোনা *মাহফুজা সুলতানা—জয়পুরহাট *পারভীন জামান—ঝিনাইদহ *আরমা দত্ত—কুমিল্লা *লায়লা পারভীন—সাতক্ষীরা *মন্নুজান সুফিয়ান—খুলনা *বেদৌরা আহমেদ সালাম—গোপালগঞ্জ *রুমা চক্রবর্তী—সিলেট *ফরিদুন্নাহার লাইলী—লক্ষ্মীপুর *আশ্রাফুন নেছা—লক্ষ্মীপুর *কানন আরা বেগম—নোয়াখালী *শামীমা হারুন—চট্টগ্রাম *ফরিদা খানম—নোয়াখালী *দিলোয়ারা ইউসুফ—চট্টগ্রাম *ওয়াসিকা আয়েশা খান—চট্টগ্রাম *জ্বরতী তঞ্চঙ্গ্যা—রাঙামাটি *মোছা. নাসিমা জামান—রংপুর
