শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে সৈয়দ চাঁদ শাহ (রহ.) ওরশ

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, রাহনুমায়ে শরীয়ত, ত্বরীকত ও মারফত হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহ.)’র ১৯৫ তম পবিত্র ওরশ মোবারক আজ ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিচাস্থ দরবার শরীফ প্রাঙ্গণে আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহ.) এর আওলাদগণ ও ওরশ বাস্তবায়ন কমিটির যৌথ আয়োজনে আজ বাদে ফজর হতে মাজার জেয়ারত, খতমে কোরআন, খতমে গাউসিয়া আলিয়া, হাদিয়া ও নিয়াজ জবেহ, হামদ-নাত, হুজুরের জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরী মোনাজাত, তবররক বিতরণসহ নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। লক্ষাধিক ভক্ত-আশেকের সমাগমে অনুষ্ঠিতব্য ওরশে একই প্যান্ডেলে ধনী-গরীব নির্বিশেষে একসাথে ৬ হাজার মানুষকে তবররক পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সকাল হতে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাদিয়া ও নজর-নিয়াজ সহকারে ভক্ত-আশেকরা দরগার প্রাঙ্গণে উপস্থিত হয়ে জিয়ারত ও জিকিরে মশগুল রয়েছেন।

ইতোমধ্যে গত ৩০ জানুয়ারী আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির আয়োজনে দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ) সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় দেশের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে ১ম প্রস্তুতি সভা এবং ১০ ফেব্রুয়ারি হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ.) কেন্দ্রীয় ওরশ কমিটির আয়োজনে কমিটির সভাপতি হাজী মো. শফির সভাপতিত্বে ও আলমগীর রাসেলের সঞ্চালনায় ২য় প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। এই দুই প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। দরবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন দরবারের বড় শাহজাদা ও কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধরণ সম্পাদক ছৈয়দ দিদারুল আলম শাহ (মা.জি.আ), মেঝ শাহদাজা সাজ্জাদানশীন ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ), ছোট শাহজাদা আশেকানে ছৈয়দ মোক্তার শাহ খেদমত কমিটির মহাসচিব ছৈয়দ মোকছুদুল আলম শাহ (মাজিআ)।

সংগঠক আলমগীর রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী, শাহাজাদা আল্লামা ছৈয়দ মফিজুল হক আলকাদেরী, ফরহাদ উদ্দিন চৌধুরী, মফিজুল আলম চৌধুরী, এস.এম হাশেম, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, আবদুছ সোবাহান, জামাল আহমেদ চৌধুরী, ফরিদ হোসেন রফিক, এস.এম সিরাজুল ইসলাম হিরণ, মো. কামাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভায় শৃঙ্খলার মাধ্যমে হাদিয়া ও নিয়াজ আনায়ন-প্রদান-গ্রহণ, সুষ্ঠুভাবে তবররক পরিবেশন, হাফেজ বজলুল রহমান সড়ক যানজটমুক্ত রাখা, গাড়ি পার্কিং, আইন-শৃঙ্খলার সর্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ, মেলায় বখাটেদের আনাগোনা প্রতিরোধ সহ নানান বিষয়ে আলোকপাত করা হয়। এবং সেই লক্ষ্যে নানান উপ কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।

উক্ত ওরশ শরীফের অতীব শ্রদ্ধা- ভক্তি নিয়ে আদবের সাথে অংশগ্রহণ করে আল্লাহ-রাসূল (দ:) ও ছৈয়দ চাঁদ শাহ (রহ:) এর নৈকট্য লাভের জন্য জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত-অনুরক্তদের প্রতি দরবারে পক্ষ হতে বিনীত আহ্বান জানান দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ), শাহাজাদা ছৈয়দ দিদারুল আলম শাহ্ ও আশেকানে মোক্তার শাহ্ খেদমত কমিটির মহাসচিব শাহাজাদা মকছুদুল আলম শাহ্।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...