বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাচিন এবার বোলিং হিরো হয়ে এলেন দ্বিতীয় টেস্টে, প্রথম দিন শেষে সমতায় দুই দল

- Advertisement -
Single page 1st Paragraph

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অভাবনীয় ব্যাটিং বীরত্বে সকলের দৃষ্টি কেড়ে নেওয়া তরুণ রাচিন রবীন্দ্র আজ থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেও দৃষ্টি কাড়লেন।তবে এবার বোলিং সাফল্যে উজ্জ্বল এই কিউই বিষ্ময়। হ্যামিল্টনে আজ টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দলীয় চার রানে প্রথম উইকেট হারালেও দিন শেষে সমতায় থেকে মাঠ ছাড়তে পেরেছে।মূলতঃ সপ্তম উইকেট জুটিতে ডি সোয়ার্ট ও ভন বার্গের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিই তাঁদের স্বস্তিতে প্রথম দিন পার করতে দিয়েছে। সারাদিন ৮৮ ওভার ব্যাট করে ছয় উইকেটে ২২০ রানে প্রথম দিন শেষ করা দক্ষিণ আফ্রিকার ২.৪৭ রানরেট বেশ মন্থর মনে হলেও পরিস্থিতি বিবেচনায় আনকোরা দলটির জন্য এটাই বিশেষ কিছু।

বিশেষ করে যখনই জুটি গড়ে উঠছিলো,তখনই রাচিন সেই জুটি ভেঙে দিয়ে একপর্যায়ে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ১৫০ এ পরিণত করেন,সেখান থেকে ৬ উইকেটে ২২০ রানে দিন শেষ করা স্বস্তির নিঃসন্দেহে।বল পুরনো হওয়ায় রাচিন যখন অসাধারণ বোলিং করছিলেন।৩৩ রানে তিন উইকেট নেওয়া রাচিন ভাগ্যের একটু সাহায্য পেলে উইকেট পেতে পারতেন আরও। আগামীকাল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘন্টা হয়তো নির্ধারন করে দিবে প্রথম ইনিংসে কতদূর যাবে দক্ষিণ আফ্রিকা।নতুন বলে কিউই পেসারদের সামলাতে কতোটা সফল হবেন দিনশেষে ৫৫ রানে ও ৩৪ রানে অপরাজিত থাকা ডি সোয়ার্ট ও ভন বার্গ সেটাই দেখার। সংক্ষিপ্ত স্কোর:- দক্ষিন আফ্রিকা (১ম ইনিংস) ২২০/৬(৮৮), ডি সোয়ার্ট ৫৫*,ভন বার্গ ৩৪*, রাচিন ৩/৩৩।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...