রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে আন্ত পৌরসভা সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাহ-সিন আলমাস ফাহিমের গানে প্রথম স্থান অর্জন

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ প্রতিনিধি সন্দ্বীপে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এর আওতাধীন আন্ত পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতক ১১ ফেব্রুয়ারী সকাল থেকে শুরু হয়ে রাত ৮ টায় উক্ত প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত গান গেয়ে কুচিয়া মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহ-সিন আলমাস ফাহিম প্রথমস্থান অধিকার করেছে এছাড়াও নৃত্যে সে তৃতীয় স্থান অর্জন করেছে।

তার পিতা এমএ ছাত্তার বলেন, মোট ১৮ টি বিদ্যালয়ের মাঝে প্রতিযোগিতা করে আমার ছেলের গানে প্রথম স্থান ও নৃত্যে ৩য় স্থান অর্জন আমার জন্য আনন্দ ও গৌরবের বিষয়।আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সন্দ্বীপ পৌরসভার মেয়রের অনুপস্থিতে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন প্যানেল মেয়র সফিকুল মাওলা।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম।সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা কর্মকর্তা লিটন চন্দ্র সুত্রধর।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ শিল্পকলাএকাডেমীর সেক্রেটারি আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন। যৌথ ভাবে সভা সঞ্চালনা করেন মাষ্টার মোঃ আবুল কাসেম ও মৌসুমী ভদ্র।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস কামাল বাবু ও বাদল রায় স্বাধীন, প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম, কমিটির সদস্য প্রধান শিক্ষিকা শামশাদ বেগম, প্রধান শিক্ষিকা সীতা রাণী শীল ও অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক /শিক্ষিকা ও অভিবাবক বৃন্দ। প্রতিযোগিতায় ছোট সোনামনীদের গান ও চমৎকার নৃত্য ও খেলাধুলায় শত শত নারী পুরুষের ক্লান্তিহীন ও প্রশান্তিময় একটি দিন কেটেছে বলে অভিবাবকরা অনুভুতি ব্যাক্ত করেন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...