বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

উই বাজারের ‘ভালোবাসায় বসন্ত উৎসব’ উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

উই বাজারের উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস ও ঋতুরাজ বসন্তের আগমনে ‘ভালোবাসায় বসন্ত উৎসব ১৪৩০’ এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার আগ্রাবাদস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। চেম্বার প্রেসিডেন্ট ইন–চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিহা নাহার বেগম।

প্রধান অতিথি বলেন, বসন্ত বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবে বাঙালিরা নানান সাজে আনন্দে মেতে উঠে। পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসে সবার মাঝে ভালোবাসা ভাগাভাগি করে নেয়। আমি উই বাজারকে ধন্যবাদ জানাই এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কে ধন্যবাদ জানাই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য নানা প্ল্যাটফর্ম তৈরি করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য।

সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের উন্নয়নে আয়োজিত এ মেলায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সীমা খাতুন, ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, রোকসানা আক্তার চৌধুরী, শাহেলা আবেদীন, বেবি হাসান, আক্তার বানু ফেন্সি, শামিলা রিমা, চৌধুরী জুবাইরা সাকি, শিরীণ আক্তার শিল্পী, উম্মে ফাতেমা শেলী, সিতারা রহমান প্রমুখ। মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...