শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ট্রাইব্রেকারে কঙ্গোকে হারিয়ে তৃতীয় স্থান পেলো দক্ষিণ আফ্রিকা,কাল নাইজেরিয়া ও আইভরিকোষ্ট ফাইনাল

- Advertisement -
Single page 1st Paragraph

গত ১৪ জানুয়ারি আইভোরি কোস্টে শুরু হয়েছে আফ্রিকান কাপ অব নেশন্সের এবারের আসর। প্রায় এ মাসের লড়াইয়ে ইতোমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্ব, রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ম্যাচগুলো। গতরাতে শেষ হয়েছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচও।যেখানে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ট্রাইব্রেককারে নিষ্পত্তি হয় ফলাফল।

যেখানে ৬-৫ গোলে কঙ্গোকে হারিয়ে এবারের আসরের তৃতীয় সেরা দল হয়েছে দক্ষিন আফ্রিকা। ওদিকে প্রথম সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকাকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া।শেষ চারের দ্বিতীয় ম্যাচে ডি আর কঙ্গোকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আইভোরি কোস্ট।শিরোপার মিশনে আগামী ১২ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালের প্রথম ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। পিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৬৭ মিনিটে স্পট কিক থেকে নাইজেরিয়াকে এগিয়ে নেন উইলিয়াম ট্রোস্ট একং। নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান টেবোহো মোকোয়েনা। এই গোলটাও হয়েছে পেনাল্টি স্পট কিক থেকে। সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের নিষ্পত্তি হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখে সুপার ঈগলস হিসেবে পরিচিত নাইজেরিয়া। তাতেই ২০০০ সালের পর আরও একবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠার পথে কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করেছে আইভোরি কোস্ট।

এর আগে সবশেষ ২০১৫ সালে প্রতিযোগিতাটির সেমিফাইনালে খেলেছিল কঙ্গো। সেবারও আইভোরি কোস্টের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।অথচ এবার গ্রুপ পর্বে ভাগ্যক্রমে চার তৃতীয় সেরার চতুর্থ দল হয়ে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা পেয়েছিলো স্বাগতিক আইভরিকোষ্ট।নকআউট পর্ব থেকেই দলটি বদলে যেতে শুরু করে। সেমিতে আবিদজানের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আইভোরি কোস্টের হয়ে জয়সূচক গোলটা করেন সেবাস্তিয়ান হলার। যদিও জয়ের ব্যবধানটা বড় হতে পারত। গোল করার আগে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন হলার।

টূর্নামেন্টে বিদায় নিশ্চিত হলেও গোল্ডেন বুট প্রায় নিশ্চিত করে ফেলেছেন ইকোটোরিয়াল গিনির এমিলিও এনসুয়ে।টূর্নামেন্টে পাঁচ গোল করা এই ষ্ট্রাইকারের ধারে কাছে নেই দুই ফাইনালিস্ট দলের কেউ।তবে তিন গোল করা আদিমোলা লুকম্যান যদি কাতারের আফিফের মতো হ্যাট্রিক করে বসেন,তাহলে লুকম্যানই জিতবেন গোল্ডন বুট। কারা পড়বে আফ্রিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট?এগারো বছর পর ফাইনালে আসা সুপার ঈগল নাইজেরিয়া কি ইতিহাসের চতুর্থবার শিরোপা জিতে ফিরবে দেশে না-কি নয় বছর পর ফাইনালে ওঠা আইভরিকোষ্ট দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে পুরো দেশকে ভাসাবে আনন্দে? জানতে হলে আজ রাত জেগে থাকুন।বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে এই ফাইনাল।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...