শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাফাহ জুড়ে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা,দশ শিশু সহ কমপক্ষে ২৮ জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

বিভিন্ন দেশ ও জাতিসংঘের আশংকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।১০ ফেব্রুয়ারী শুরু হওয়া বিমান হামলায় কমপক্ষে দশ শিশু সহ ২৮ জন নিহত হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এএফপি। গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাহয় সম্ভাব্য স্থল হামলার আগে,সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা প্রস্তুত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।তার এই নির্দেশের পর শনিবার রাফায় ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে,রাফা এলাকায় চালানো বিমান হামলায় বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

এ সময় নিহত হয়েছেন ২৮ জন।নিহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলে জানায় বার্তা সংস্থা এপি। নেতানিয়াহুর কার্যালয় থেকে শুক্রবার বলা হয়, রাফা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার পরিকল্পনা তৈরির জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে,সেখানে মোতায়েন চারটি হামাস ব্যাটালিয়ন ধ্বংস করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন,রাফায় হামাসের চারটি ব্যাটালিয়ন রেখে দিয়ে, হামাসকে নির্মূল করার যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব। আর এটা স্পষ্ট যে, রাফায় শক্তিশালী অভিযান পরিচালনার জন্য বেসামরিক লোকজনকে যুদ্ধ এলাকা থেকে সরিয়ে নিতে হবে। তবে ১৪ লাখের বেশি ফিলিস্তিনিকে কোথায় সরিয়ে নেয়া হবে বা কখন সরিয়ে নেয়া নেয়া হবে এ বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।জাতিসংঘের কর্মকর্তারা সব সময় বলছেন,গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। নেতানিয়াহু এ সপ্তাহে রাফা ও খান ইউনুস শহরকে হামাসের শেষ দুটি শক্ত ঘাঁটি হিসেবে বর্ণনা করেন। রাফা মিশরের সীমান্তবর্তী শহর।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন,এই এলাকায় যে কোনো স্থল অভিযান হলে বা ব্যাপক সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে মিশরে ঢুকে পড়লে ইসরাইলের সাথে দেশটির ৪০ বছরের পুরানো শান্তি চুক্তি সংকটের মুখে পড়বে। এদিকে সিরিয়া জানিয়েছে,শনিবার রাজধানী দামেস্কের আশপাশের বেশ কয়েকটি স্থানে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমির দিক থেকে এ হামলা চালানো হয়েছে। হামলায় ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা এবং জানুয়ারীতে সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সৈন্য নিহত হয়।এর রেশ ধরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা চালানো হয়েছে। সূত্র:- এএফপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...