রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স হঠাৎ বন্ধ ঘোষণা, বিক্ষুব্ধ শ্রমিকদের ঢাকা-মুন্সীগন্জ সড়ক অবরোধ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার বিসিক শিল্প নগরীর অন্যতম বৃহৎ পোশাক শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স বিণা নোটিশে আজ ১০ ফেব্রুয়ারী শনিবার থেকে বন্ধ ঘোষণার প্রতিবাদে কর্মরত পোশাক শ্রমিকরা প্রতিবাদ জানাতে ঢাকা – মুন্সীগন্জ সড়ক অবরোধ করে।

পরে শিল্প পুলিশের অনুরোধে সোমবার পর্যন্ত সময় দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়,গত বুধ ও বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের দাবীতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে।তাঁরই জের ধরে আজ নোটিশ ঝুলিয়ে ফ্যাক্টরী অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করেন,গত বৃহস্পতিবার তাদের ন্যায্য দাবির আন্দোলনে বাধা দিতে বহিরাগত লোকজন কারখানার ভেতরে ঢোকে।পরে শ্রমিকদের রোষের মুখে তারা কারখানা থেকে বেরিয়ে যান।এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা।শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতর ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের।পরে এই অস্ত্র ও লাঠিসোটা জব্দ করে থানায় নিয়ে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ। এদিকে ফ্যাক্টরীর সামনে গিয়ে দেখা যায় প্রধান ফটকে নোটিশ ঝোলানো।নোটিশে লেখা আছে,গত ৭ ও ৮ ফেব্রুয়ারি কারখানায় কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ রেখে ‘বে-আইনীভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে’ কর্মবিরতি পালন করছে।

কর্তৃপক্ষ বার বার তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করলেও তারা কর্মবিরতি পালন করে।শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড বেআইনি ধর্মঘটের শামিল বিধায় উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩(১) ধারা’ অনুযায়ী কারখানার সকল শাখা/বিভাগ বন্ধ ঘোষণা হলো। কারখানার উৎপাদনের কর্মপরিবেশ স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে এবং একইসাথে জানানো যাচ্ছে যে কর্মপরিবেশ স্বাভাবিক ও নিরাপদ হওয়া মাত্র পরবর্তী নোটিশের মাধ্যমে অতি দ্রুত কারখানা চালু করার তারিখ জানানো হবে। আন্দোলনরত শ্রমিকদের অনেকেই এই প্রতিবেদককে জানান,মালিক পক্ষ সোমবার আমাদের বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়ে বৃহস্পতিবার আমাদের শান্ত হবার কথা বললে আমরা তা মেনে নিয়ে আজ কাজে যোগ দিতে আসি।এসে দেখি ফ্যাক্টরী বন্ধ ঘোষণার নোটিশ ঝোলানো।তাঁরা বলেন,আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করবো।যেহেতু আমাদের বেতন কার্ডের মাধ্যমে দেওয়া হয়,বেতন দিলে আমরা তা জানতে পারবো।

সোমবার বেতন পরিশোধ করা না হলে আমরা বাধ্য হবো আন্দোলনে নামতে।তখন পরিস্থিতি কোন দিকে যায় তা বলতে পারছিনা। এই ব্যাপারে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ আসলাম সানির মোবাইল ফোনে কয়েকটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিকগণ একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।এ নিয়ে কোনো প্রকার শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যাপারে শিল্প পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কাজ করছে বলে আমরা জেনেছি।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...