সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীর বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত আলী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph
বাঁশখালীর আলোচিত-সমালোচিত বিএনপি নেতা ও বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীকে (৫৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধা ৬টার দিকে ঢাকার নয়া পল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গণ্ডামারার বহিস্কৃত ইউপি চেয়ারম্যান ও আলোচিত বিএনপি নেতা  লেয়াকত আলীকে বুধবার সন্ধায় ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজী, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা রয়েছে। অনেক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।’

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি এস এস পাওয়ার প্ল্যান্টে (কয়লা বিদ্যুৎ কেন্দ্র) ড্রেজিং করার জন্য নিয়োজিত একটি ঠিকাদারের কোম্পানির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে লেয়াকত আলীর অনুসারীরা। এক পর্যায়ে লেয়াকতের অনুসারীরা পুলিশের উপরও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় চার পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে এসব ঘটনায় লেয়াকত ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারী প্রতিষ্ঠান এবং পুলিশ মামলা করে। সে মামলায় চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

এছাড়াও ২০২৩ সালের শুরুর দিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গণ্ডামারা ইউপি চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...