রবিবার, ২৮ জুন ২০২৬

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনে আরও ১২টি কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে নয়টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং তিনটি সংবিধান ও সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে হওয়া অধিবেশনে কমিটিগুলো গঠিত হয়। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির গঠনের জন্য চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরীকে ফ্লোর দেন। চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত নয়টি সংসদীয় স্থায়ী কমিটি ও তিনটি সংবিধান এবং কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি কণ্ঠভোটে পাস হয়। মন্ত্রণালয় সম্পর্কিত নয়টি কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী কমিটির সদস্য হিসেবে থাকছেন। এ নিয়ে চারদিনে মোট ৫০টি কমিটি গঠিত হলো।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আনোয়ারা–কর্ণফুলী নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। কমিটির সদস্যরা হলেন সাগুফতা ইয়াসমিন এমিলি, আনোয়ারুল আজিম আনার, মো. শাহাবুদ্দিন, বেনজির আহমেদ, আব্দুল ওদুদ, অনুপম শাহজাহান জয় ও আশরাফুজ্জামান।

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন সাইফুজ্জামান চৌধুরী। পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও মা নুর নাহার জামান। বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। মৃত্যুর আগপর্যন্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন। মূলত পিতার হাত ধরেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। তার বাবাও আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পিতার মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১০ম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার নির্বাচিত হন। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে তিনি বেশ সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...