শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকিস্তানে নির্বাচনের প্রাক্কালে জোড়া বিস্ফোরণে নিহত ২২, আহত ৩৭

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার ভোট প্রার্থীর কার্যালয়ের বাইরে পৃথক দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার এবং আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে প্রথম বিস্ফোরণ ঘটে।
বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই এবং কোয়েটা পুলিশ উভয়েই ওই বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার কথা জানান।
আচাকজাই আরো জানান, প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কিল্লা সাইফুল্লাহ শহরে ইসলামি জমিয়ত উলেমা-ই-ইসলাম-এফ (জেইউআই-এফ) দলের প্রার্থীর নির্বাচনী অফিসের কাছে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
তিনি এএফপি’কে বলেন, সেখানে এ বিস্ফোরণে ‘কমপক্ষে ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়।’
এ নগর এলাকার প্রধান বাজারে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলার লক্ষ্য ছিল জেইউআই-এফের নির্বাচনী কার্যালয়।
গত বছর জুলাই মাসে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ডানপন্থী জেইউআই-এফ দলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছিল।
এদিকে নির্বাচনের প্রাক্কালে বুধবার পাঁচ লাখেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা শুরু হয়েছে। কর্তৃপক্ষ ৯০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ইতোমধ্যে ব্যালট পেপার বিতরণ করেছে।
মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে।
বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি। এদের মধ্যে ভোটার প্রায় ১২ কোটি ৮০ লাখ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...