রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ শুরু হচ্ছে শুক্রবার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে ২১ দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা’ আগামী শুক্রবার বিকেল ৫ টায় শুরু হবে। নগরীর সিআরবিতে আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ বুধবার শিরীষতলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বইমেলার আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সদস্য সচিব মুহাম্মদ আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, কবি কামরুল হাসান বাদল, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবউদ্দিন হাসান বাবু, প্রজ্ঞালোকের প্রকাশক রেহানা চৌধুরী, চসিক কর্মকর্তা আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ।
বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক, চসিক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বাসস’কে জানান, ‘এবার সিআরবি’র মনোরম পরিবেশে বইমেলা করতে পারায় আমরা আনন্দিত। মেলায় শিশু কর্নার সংযোজন করতে যাচ্ছি। আমরা এবার তথ্যকেন্দ্র চালু করবো। মেলায় আসা নতুন বই সম্পর্কে পাঠকরা এ কেন্দ্র থেকে পর্যাপ্ত তথ্য পাবেন। ফলে তারা সহজেই এসব বই সংগ্রহ করতে পারবেন।’
আয়োজক কমিটি জানিয়েছে, এবার বইমেলার জন্য ৪৩ হাজার বর্গফুটের স্পেস তৈরি করা হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের ৯২টি প্রকাশনা সংস্থার ১৫৫ টি স্টল থাকবে। এর মধ্যে ডাবল স্টল ৭৮টি, সিঙ্গেল ৭৭টি। নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, লেখক আড্ডাসহ নারী কর্নার ও সেলফি কর্নার থাকবে। জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার দেয়া হবে।
আগে ভিন্ন ভিন্ন ভেন্যুতে একাধিক বইমেলা হলেও ২০১৯ সাল থেকে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী ও শিল্প-সাংস্কৃতিক সংগঠকদের সঙ্গে নিয়ে সম্মিলিত উদ্যোগে মেলার আয়োজন হচ্ছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...