বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মিয়ানমার পরিস্থিতি ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্যই ‘উদ্বেগজনক’ : পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, মিয়ানমারের বিরাজমান পরিস্থিতি ‘বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্যই ‘উদ্বেগজনক’। কেননা উভয় দেশেরই মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে।
তিনি বলেন, ‘আজ পর্যন্ত (আজ সকাল) পর্যন্ত প্রায় ৩৩৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী ও সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমরা তাদের ফিরিয়ে নেওয়ার আলোচনার ভিত্তিতে আশ্রয় দিয়েছি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করা ড. হাছান আজ সন্ধ্যায় প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (পিসিআই) প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
ক্লাব ভবনের প্রথম তলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মুস্তাফিজুর রহমান, পিসিআই সভাপতি গৌতম লাহিড়ী এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনাকালে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের (সীমান্ত নিরাপত্তা রক্ষী ও সেনা সদস্য) যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
তিনি আরো বলেন, ‘যদিও মিয়ানমার কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, তবে তারা কীভাবে এটি বাস্তবায়ন করবে তা আলোচনার একটা বিষয়।’
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আজ অনুষ্ঠিত তার বৈঠক সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিসহ নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাস্তববাদী নেতৃত্বে গত ১৫ বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হয়েছে এবং নতুন উচ্চতায় পৌঁছেছে।
তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ গুরুত্বপূর্ণ উপাদান।
পরে, সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সন্ধ্যায় হায়দারাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
দ্বিপাক্ষিক বৈঠকের আগে জয়শঙ্কর (সাবেক টুইটার) এক্স-এ এক পোস্টে লিখেছেন ‘ভারতে স্বাগতম, বাংলাদেশের এফএম ড. হাছান মাহমুদ ….আমাদের আজকের আলোচনা ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করবে।’

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...