বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চতুর্থ দিনে আড়াই সেশনেই দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে বিশাল জয় পেলো নিউজিল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

মাউন্ট মঙ্গুইনে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লীড ছিলো ৫২৮ রানের।কিন্তু দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার না করায় বোঝা যাচ্ছিলোনা কতো রানের পাহাড় চাপিয়ে ডিক্লেয়ার করবে নিউজিল্যান্ড। আজ ৭ ফেব্রুয়ারী দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে না নেমে ইনিংস ডিক্লেয়ার করে নিউজিল্যান্ড।৫২৯ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই সাউদি ও হেনরির তোপে দলীয় ৫ রানে দুই উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা।তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করে বিপর্যয় কাটিয়ে ওঠার ইঙ্গিত দেওয়া টোন্ডার ও হামজা জুটি ভাঙেন জেমিসন।দলীয় ৬৮ রানে টোন্ডার আউট হওয়ার কিছুক্ষন পর হামজাও তাঁকে অনুসরণ করলে চার উইকেটে ৭৩ পরিনত হয় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেট জুটিতে আবার প্রতিরোধ গড়ে তোলেন বেডিংহাম কেগান পিটারসেনকে নিয়ে।জুটিতে শতরান পূর্ণ করে চা বিরতিতে যাওয়া প্রোটিয়াদের রান ছিলো চার উইকেটে ১৭৩।টি টোয়েন্টি মেজাজে দারুণ খেলছিলেন বেডিংহাম। চা বিরতির পর আর পাঁচ রান যোগ করে আক্রমণাত্মক হওয়ার খেসারত হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পাওয়া যখন নিশ্চিত মনে হচ্ছিলো ১৩ রান দূরেই তা থেমে যায়।দলীয় ১৭৮ রানে পঞ্চম উইকেট হয়ে ব্যক্তিগত ৮৭ রানে আউট হয়ে যান বেডিংহাম।ভাঙে ১০৫ রানের জুটি।যেখানে পিটারসেনের রান মাত্র ১৫!

ঐ জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত দিনের খেলা ঘন্টা খানেক বাকি থাকতেই ২৪৭ রানে অলআউট হয়ে যায়।নিউজিল্যান্ড প্রথম টেস্ট জয় পায় ২৮১ রানের বিশাল ব্যবধানে। প্রথম ইনিংসে অসাধারণ ২৪০ রানের সাথে বোলিংয়ে দুই উইকেট ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দারুণ তিনটি ক্যাচ রাচিন রবীন্দ্রকে এই টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়। সংক্ষিপ্ত স্কোর:- নিউজিল্যান্ড ৫১১ ও ১৭৯/৪ ( ডিক্লেয়ার)। দক্ষিণ আফ্রিকা:- ১৬২ ও ২৪৭/১০(৭৯.৬) বেডিংহাম ৮৭,কাইল জেমিসন ৪/৫৮,মিচেল স্যান্টনার ৩/৫৯। ফলাফল:- নিউজিল্যান্ড ২৮১ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- রাচিন রবীন্দ্র।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...