বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। এর মূল লক্ষ্য সব ধরনের খেলার পাশাপাশি দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, সেটির চর্চা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ নাগরিক হয়ে পরিবার, সমাজ এবং দেশের জন্য অবদান রাখতে পারে আজকের শিশুরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা নিজেই খেলাধুলার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন। আমি মনে করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলার ব্যাপক সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত তাদের দক্ষতা প্রমাণ রাখতে পারছে। জাতির পিতার উদ্যোগে স্বাধীনতার পর এই শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমাদের পরিবার সবসময় খেলাধুলার সঙ্গে জড়িত ছিল। আমার দাদা নিজেই ফুটবল খেলোয়াড় ছিলেন, আমার বাবাও ফুটবল খেলোয়াড় ছিলেন এবং আমার ভাই জামাল, কামাল, রাসেল সবাই স্পোর্টসের সঙ্গে জড়িত ছিল। এমনকি কামালের স্ত্রী সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু উপাধি পেয়েছিল। জামালের স্ত্রী পারভীন জামালও খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। খেলাধুলার উন্নতি করাই আমাদের লক্ষ্য।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...