শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

টানা দ্বিতীয়বার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে কেনিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ ২য় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে কেনিয়া। আজ শহিদ নূর হোসেন

জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ৩টি লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে এশিয়ার অন্যতম জায়ান্ট শ্রীলংকাকে পরাজিত করেছে আফ্রিকান দলটি।

গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শ্রীলংকা আজ কেনিয়ার বিপক্ষে কোন রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। কোন রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আত্মসমর্পন করেছে আসলাম সাজার দল।

বিজয়ী দল প্রথমার্ধে ২টি লোনাসহ ২৬- ১২ পয়েন্টে এগিয়ে ছিল। দারুন দক্ষতা দেখিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কেনিয়ার অধিনায়ক ওধিয়াম্বু ওগাক। ম্যাচ সেরার হাতে প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য মমতাজ বেগম এবং এশিয়ান কাবাডি

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার।
এর আগে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছিল গত আসরের রানারআপ কেনিয়া। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নেপালকে ৬৫-১৯ পয়েন্টে হারিয়ে শেষ চারে নাম লেখায় আফ্রিকান দলটি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...