সোমবার, ২ নভেম্বর ২০২৬

ভোলার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ভোলার লালমোহন থানায় হওয়া মামলার প্রধান আসামি মো. সাগরকে (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর লালমোহন থানা সদর এলাকার মনির বাকলাইয়ের ছেলে।

ধর্ষণের শিকার ১৮ বছর বয়সী ভিকটিম ভোলা জেলার লালমোহন থানার চরভূতা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান চিহ্নিত করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও এলাকা থেকে প্রধান আসামি সাগরকে গ্রেফতার করতে সক্ষম হই।

র‌্যাব জানায়, গ্রেফতার মো. সাগর ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাগর ১২ জানুয়ারি ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত স্থানে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। এই ঘটনা আদালতে মামলা হয়।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...