বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেয়ার আলোচনা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আর এ বিষয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্য পাগলের প্রলাপ।
আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. হাছান বলেন, আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তাদের সীমান্তরক্ষীদের আশ্রয় নেওয়া ও মর্টার শেলের আঘাতে দু’জন নিহত হওয়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য ও তাদের পরিবার মিলিয়ে দুপুর পর্যন্ত ২২৯ জন বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিপি ক্যাম্পে থাকা তাদের পরিবারের কয়েকজন বেসামরিক সদস্যও এর মধ্যে রয়েছে। কয়েকজন আহত কক্সবাজার ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তাদের মর্টার শেলে বাংলাদেশের সীমানায় দু’জন নিহত হয়েছে। তাদের ফেরত পাঠানোর বিষয়ে আলাপ চলছে এবং নৌপথে নেয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে ৭ ও ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ড. হাছান মাহমুদের প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে গিয়ে সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। মিয়ানমার ইস্যুতে আমরা আগেও ভারতের সহযোগিতা চেয়েছি, এবারেও এই বিষয়ে আলোচনাটা স্বাভাবিক।
সাংবাদিকরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী মিয়ানমার সংকটের জন্য সরকারের নীতিকে দায়ী করেছেন- এমন প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো ব্যর্থতা নেই। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী যা বলেছেন সেটা পাগলের প্রলাপ। তারা ভেবেছিল নির্বাচন পরবর্তী সময়ে বিদেশিরা হস্তক্ষেপ করবে। কিন্তু তারা এখন হতাশ হয়ে এই ধরনের কথা বলছে।
এর আগে মন্ত্রণালয়ে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন এবং ভ্যাটিকানের দূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
নরওয়ের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের হাতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তাটি হস্তান্তর করেন।
নরওয়ের সাথে দূষণমুক্ত শক্তি বা ক্লিন এনার্জি বিষয়ে সহযোগিতার পাশাপাশি ভ্যাটিকানের সাথেও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট দুই দূতের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...