সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৬ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জামিল ফরহাদ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত রায়,সাংবাদিক বাদল রায় স্বাধীন,পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ৪ শতাধীক ছাত্র/ছাত্রী।
উদ্বোধনী বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে রণসঙ্গীত এর মাধ্যমে ছাত্র/ছাত্রীরা পুরো মাঠ প্রদক্ষিণ করেন।এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার। প্রধান শিক্ষক জানান আজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হবে তবে প্রতিষ্ঠানের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র/ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে পারলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হবে কারন একটি আড়ম্বর পুর্ন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ তাদের বক্তব্যে বলেন -অত্যান্ত প্রাচীন ও সুনামধন্য প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয় থেকে স্কুল এন্ড কলেজে পরিনত হয়েছে। যাদের শ্রমে ঘামে প্রতিষ্ঠানের এই অগ্রগতি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি বর্তমানে কর্মরত শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও ছাত্র/ছাত্রীদের আন্তরিকতার মধ্য দিয়ে ভালো ফলাফল অর্জন করে এই স্কুল এন্ড কলেজ দ্রুত কাঙ্খিত লক্ষ্য অর্জন করবে এবং চারদিকে এর সুনাম ছড়িয়ে পড়বে আমরা সে প্রত্যাশা করছি।
