রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সূর্যের হাসি নেটওয়ার্ক’র জনসচেতনতামূলক র‌্যালি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে নারীদের মধ্যে পরিলক্ষিত ক্যান্সারের মধ্যে জরায়ু মুখ ক্যান্সার দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সর্ম্পকে জনসাধারণকে সচেতন করতে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ২০২৪-এ ক্যান্সার ওয়াক ২০২৪ : শীর্ষক র‌্যালী কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক।

দেশব্যাপী ১৩৪টি ক্লিনিকে মহিলা ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করছে সূর্যের হাসি নেটওয়ার্ক।

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগীয় শহরে র‌্যালী আয়োজন করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। সূর্যের হাসি ক্লিনিকের কর্মী, স্থানীয় জনগণ এবং সরকারী কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একযোগে সফলভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। এই আয়োজনটি কো স্পন্সর করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আয়োজনে অনুপ্রাণিত করেছে গেøাবাল হেলথ ক্যাটালিস্ট। ভোগোলিক সীমা ছাড়িয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার তাগিদে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যেকটি বিভাগ থেকে র‌্যালী সরাসরি সম্প্রচার করা হয়।

এই উপলক্ষে চট্টগ্রাম বিভাগের র‌্যালীটি নগরীর পাঠানটুলী-নাজির পোলস্থ সূর্যের হাসি ক্লিনিকের সামনে থেকে সকাল ১১টায় উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ। পরে র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ও পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. জুয়েল মহাজন, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার মল্লিক, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সাবেক কমিশনার ডা.এএসএম জাফর, সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি সমাজদরদী দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, সূর্যের হাসি নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার (অর্থ) মোহাম্মদ সোহেল রানা ও হেড অব প্রকিউরমেন্ট তৈমুর রেজা সহ স্থানীয় সর্বস্তরের জনগোষ্ঠী।

স্বাগত বক্তব্য রাখেন ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস ও মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...