বুধবার, ২৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকা,জর্জিয়া ও বৃটিশ এমপিদের অভিনন্দন

- Advertisement -
Single page 1st Paragraph

টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পৃথক চিঠি পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, জর্জিয়ার প্রধানমন্ত্রী ও বৃটিশ লর্ড ও এমপিগণ।খবর বাসস এর। আজ ৫ ফেব্রুয়ারী এসব অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়া হয়। শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা লিখেছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর অনুমতি দিন আমাকে।

তিনি উল্লেখ করেন,দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে সংহতি,বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়। মাতামেলা সিরিল রামাফোসা বলেন,কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে আমি উৎসাহিত হয়েছি।গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগে আপনার উপস্থিতির কারণে এটি আরও মজবুত হয়েছে।দক্ষিণ আফ্রিকা দুদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় লিখেছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়া আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন। জর্জিয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি। তিনি বলেন,আমাদের দুই দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।দুই দেশের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে বর্তমান সম্পর্ক আরও জোরদার হতে থাকবে। এদিকে বাংলাদেশের অগ্রযাত্রায় প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ লর্ডস ও এমপিরা।একইসঙ্গে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনার সুনাম করেন তারা। সম্প্রতি ব্রিটিশ হাউস অব লর্ডসের কমিটি রুমে ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন’ শীর্ষক একটি সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রভাবশালী লর্ডস সদস্য ও এমপিরা। অনুষ্ঠানে ব্রিটিশ লর্ড ডেভিড ইভানস বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। ব্রিটিশ এমপিরা বলেন, উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন,টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সবাই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর সুদৃঢ় করার জন্য স্কটিশ, লেবার এবং কনজারভেটিভ সবাই একযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চায়। অনুষ্ঠানে ব্রিটিশ লর্ডস পল বোটেং ও ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ারম্যান রিচার্ড হলডেন এমপি ছাড়াও ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য দেন আফজাল খান, টম হান্ট ও স্টিফেন টিমস।

এই বিভাগের সব খবর

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি আঞ্চলিক কর্মশালা করেছে কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম। বুধবার (২৪ জুন)...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর...

সর্বশেষ

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...

কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জেলার কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইন বিষয়ক দিনব্যাপী  প্রশিক্ষণ...

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মমতাজকে গ্রেফতার দেখানোর আদেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানা এলাকায় মো. মুক্তার...