বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের সাথে নদী গবেষণা ইনস্টিটিউটটের যৌথ গবেষণা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের যৌথ গবেষণা সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  ৫ই ফেব্রুয়ারি (সোমবার) ২০২৪ খ্রি. বেলা ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের উপস্থিতিতে সমঝোতা স্মারক অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত সমঝোতা স্মারকে চুয়েটের পক্ষে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং নদী গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক জনাব এস.এম. আবু হোরায়রা স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। চুক্তিতে সাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অধ্যাপক ড. আয়শা আখতার ও পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং নদী গবেষণা ইনস্টিটিউটের পক্ষে হাইড্রলিক রিসার্চ পরিদপ্তরের পরিচালক জনাব পিন্টু কানুনগো ও জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব উমা সাহা স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং নদী গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাতেমা রোকশানা, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ সাহাবুদ্দীন ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আবুল এহছান মিঞা।

চুক্তির আওতায় আগামী পাঁচ বছর চুয়েটের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগসমূহ ও ইনস্টিটিউট অব রিভার, হারবার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং নদী গবেষণা ইনস্টিটিউটের যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, যৌথ গবেষণাগার ব্যবহার, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, বিভিন্ন শর্টকোর্স চালুকরণ, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রভৃতি সুবিধা লাভ করবে। পরে দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটের সামগ্রিক কর্মকাণ্ড ও গবেষণার ক্ষেত্র নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...