বুধবার, ২৪ জুন ২০২৬

আনোয়ারার রায়পুরে আগুনে পুড়ল ১৮ ঘর, দগ্ধ ৫

- Advertisement -
Single page 1st Paragraph

আনোয়ারা রায়পুর ইউনিয়নে উত্তর পরুয়া পাড়ায় ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের ৪ শিশুসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে।

তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১ টা ১৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এই ঘটনা ঘটে। এতে ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক। অগ্নিকাণ্ডে আহতরা হলেন, মোঃ জামাল (৪৫), মোঃ হেলাল (৩৫), শিশু নিহা (১৩), হাসান (১০) ও তানিয়া (৫)।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার হলো, মোহাম্মদ জামাল, মোঃ হেলাল, আবুল কালাম, আবুল কাশেম, আজগর আলী, আমজাদ হোসেন, মোঃ আনোয়ার, আব্দুস সাত্তার,মোঃ মামুন, মোহাম্মদ আনিস, কাইয়ুম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জসিম, নুরুল হক আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম ও মোহাম্মদ ইউচুপ।

ইউপি সদস্য মো. ইসহাক জানান, রবিবার রাত ১টা ১৫ মিনিটে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লাগে উত্তর পড়ুয়া পাড়া এলাকায় ১৮টি ঘর পুড়ে ছাই হয়। এতে দুই পরিবারের ৩ শিশুসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়।

আহতদের মধ্যে মোহাম্মদ হেলালের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...