বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আরও ৩৭ জন সীমান্তরক্ষী জীবন বাঁচাতে বাংলাদেশে ঢুকে আত্মসমর্পণ করেছে,৬ জন গুলিবিদ্ধও আছেন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম দফায় ১৪ জনের পর আজ ৪ ফেব্রুয়ারী রবিবার দুপুরে জীবন বাঁচাতে আরও ৩৭ জন মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনীর সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে বিজিবির নিকট আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।এনিয়ে মোট ৫১ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাংলাদেশে এসে আশ্রয় নিলেন।দ্বিতীয় ধাপে আসা ৩৭ জনের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন। এদিকে সীমান্তের ওপারে চলমান সংঘাতের গুলি ও মর্টারশেল এসে পড়ছে সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে।

রোববার সকালে মিয়ানমারের ছোড়া গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের নাম হচ্ছে প্রবিন্দ্র ধর (৫৫)।অপরজন আহত নারীর নাম হচ্ছে রহিমা বেগম।আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন সীমান্তবাসীরা।পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। শুক্রবার একদিন বন্ধ থাকার পর ফের জোরেশোরেই সংঘাত চলছে সীমান্তের ওপারে।শনিবার মধ্যরাত থেকে লাগাতার সংঘাত চলছে মিয়ানমার সীমান্তরক্ষীর দুটি ক্যাম্প দখলের।যদিও ইরাবতীর অনলাইন নিউজে জানিয়েছে একটি ক্যাম্প ইতিমধ্যে দখল করে নিয়েছে আরাকান আর্মি সদস্যরা। তবে সীমান্তে চলমান সংঘাতে পালিয়ে মিয়ানমার সরকারি বাহিনীর ৫১ জন সদস্যের আশ্রয় নেওয়ার বিষয়ে প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।আশ্রয় নেওয়া মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যরা তুমব্রু বিজিবি ক্যাম্পের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন বিজিবি সদস্য।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...