রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে পড়ার জায়গায় পড়া, খেলার মাঠে খেলা হবে: ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, লেখাপড়া সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকতা একটি উত্তম পেশা। ব্যবসায়িক মন-মানসিকতা নিয়ে শিক্ষকতা করার দরকার নেই। রাউজানে পড়ার জায়গায় পড়া, খেলার মাঠে খেলা আর ব্যবসায়ের জায়গায় ব্যবসা হবে।

৪ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১ টায় রাউজান উপজেলার ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের নবীন বরণ, পিঠা উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ সরোয়ার কামাল চৌধুরীর সভাপতিত্বে সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, সানমার প্রোপার্টিজের স্বত্বাধিকারী মো. শাহিন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী। ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ওয়াহিদ মামুন ও সাধারণ সম্পাদক জি.এম. হাছান নয়নের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, মফজল হোসেন, আওয়ামী লীগ উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, অর্থ সম্পাদক আজম রাশেদ, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সালাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শৈকত তালুকদার, উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি মো. জাহেদুল আলম, সহ সভাপতি এস. এম. আজিম প্রমুখ।

সভা শেষে কলেজ শিক্ষার্থী ও চট্টগ্রামের প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপূর্বে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তি প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে তিনি পিঠা উৎসবে কলেজ শিক্ষার্থীদের ১৫ টি স্টল পরিদর্শন করে হরেকরকমের পিঠাপুলি কিনে নেন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...