রবিবার, ২৮ জুন ২০২৬

রঙিন দিগন্ত দুই বাংলার কবিদের মেলবন্ধন ঘটিয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

শিশুসাহিত্যিক আখতার হুসেন বলেছেন, বাংলা সাহিত্যে কিশোরকবিতা একটি শক্তিশালী মাধ্যম। এ মাধ্যম শিশু–কিশোরদের মানসভূমি রঙিন ও ঋদ্ধ করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে। কিশোরকবিতার অগ্রযাত্রা অনন্তের পথে ছুটছে। সময় এসেছে সবার একে ধারণ করার। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রকাশিত আধুনিক কিশোরকবিতা ‘রঙিন দিগন্ত’ সংকলনটি সত্যিকার অর্থে একটা দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কিশোরকবিতার লেখকদের চিরভাস্বর কাজ করার পথ নির্দেশনা পাবে এ সংকলন থেকে। দুই বাংলার কবিদের মেলবন্ধন ঘটিয়েছে। বাংলাদেশের লেখকদের মধ্যে এ সংকলনে চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক কবি অন্তর্ভুক্ত হয়েছেন। এতে প্রমাণিত হয় চট্টগ্রাম কিশোরকবিতার প্রধানতম ক্ষেত্র।

গত ৩১ জানুয়ারি আদিগন্ত প্রকাশন আয়োজিত আধুনিক কিশোরকবিতা ‘রঙিন দিগন্ত’–এর প্রথম প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে এ উৎসবে সভাপতিত্ব করেন নাট্যজন সনজীব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক আনিসুর রহমান। তিনি কিশোরকবিতাকে আধুনিক কবিতা আখ্যায়িত করে বলেন, বড় লেখকদের সোনালি আবিস্কার হচ্ছে কিশোরকবিতা।

কিশোরকবিতার ইতিবৃত্ত ও বর্তমান চর্চার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন, কবি ও শিশুসাহিত্যিক ওমর কায়সার এবং কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। স্বাগত বক্তব্য দেন, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কবি অরুণ শীল। অনুষ্ঠান সঞ্চালন করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...