সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে ৩ টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়ে ৩ টি স্কেভেটর ও সাতটি ড্রাম ট্রাক জব্দ করছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার(ভূমি) এ টি এম কামরুল ইসলাম। এসময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যরা,সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন। অভিযানে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২ টি ড্রাম ট্রাক,দাঁতমারার মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কর্তন করায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক, নারায়ণহাট এলাকায় হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষ এর ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এদিকে গত আড়াই মাসে ১৭ টি স্কেভেটর ৪০ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জরিমানা করা হয় প্রায় ৩০ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, পাহাড় কাটা,জমির টপসয়েল,হালদার পাহাড় কাটা ও বালি উত্তোলনে জিরো টলারেন্সে অবস্থান করে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। কে কাটছে,কার গাড়ি বা কারো তদবির আমরা দেখিনা। এ ব্যাপারে কাউকে ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...