বুধবার, ২৪ জুন ২০২৬

৯ মার্চ ফটিকছড়ির দুই ইউপি নির্বিচন

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির ১৪ নং নানুপুর এবং ২১ নং খিরাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার),প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার),ভোট গ্রহণের তারিখ ৯ মার্চ (শনিবার) উল্লিখিত ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রে ব্যালট এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, চট্টগ্রাম কর্তৃক নং ১৭,০৩.১৫০০,০০০.৪১,০১০,২২-৬৩, ২৩ জানুয়ারী ২০২৪ তারিখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর এবং খিরাম ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনের জন্য সময়সূচির প্রজ্ঞাপন জারি করা হইয়েছে।আগামী ২৪ জানুয়ারী তারিখ হইতে ১৩ ফেব্রুয়ারী তারিখ (মঙ্গলবার) পর্যন্ত ছুটির দিনসহ সকাল ৯.০০ টা হইতে বিকাল ৪.০০ টা পর্যন্ত উল্লিখিত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করিবার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট হইতে আমার কার্যালয় “উপজেলা নির্বাচন অফিস, ফটিকছড়ি, চট্টগ্রাম”-এ মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। উল্লেখ্য,মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৮ বছর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নানুপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবু ২০২০ সালের ২৩ মে ইন্তেকাল করলে ২০২০ সালের ২০শে অক্টোবর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন চেয়ারম্যন নির্বাচিত হন মোহাম্মদ শফিউল আজম। ১৪নং নানুপুর ইউনিয়ন ১৮.২১বর্গ মাইল মোট লোকসংখ্যা প্রায় ৩৬৮০৩ জন। নারী ১৮৪৮৮ জন,পুরুষ ১৮৩১৫ জন। উক্ত ইউনিয়নের দক্ষিণে বক্তপুর, পশ্চিমে সমিতির হাট, উত্তর- পশ্চিমে লেলাং পূর্বে খিরাম, বার্মাছড়ি, পূর্ব দক্ষিণে র্ধমপুর ইউনিয়ন।

দর্শনীয় স্থান মাইজভান্ডার দরবার শরীফ, নানুপুর গৌতম বিহার, হাটবাজার- নানুপুর বাজার। ব্যাংক সমুহ- সোনালী ব্যাংক পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী সোস্যাল ব্যাংক ইত্যাদি। ১৪নং নানুপুর ইউনিয়নকে ভাগ করে ২১নং খিরাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ২০০৬ সালের ২১ সেপ্টেম্বর চারদলীয় জোট সরকারের আমলে খিরাম আলাদা ইউনিয়নের গ্যাজেট প্রকাশ হয়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উক্ত ইউপির নির্বাচন অনুষ্ঠিত হলে প্রথম চেয়ারম্যন হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সোহরাব হোসাইন সৌরভ। খিরাম ইউনিয়ন প্রেমপুর, মগকাটা, পশ্চিম খিরাম ও জঙ্গল খিরাম এ ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনয়ন অনেকটা পাহাড় টিলা বেষ্টিত। এছাড়া উল্লেখযোগ্য চাষাবাদও হয় এ অঞ্চলে। এদিকে তফসিল ঘোষণার পরপরই শুরু হয়েছে দুই ইউপিতে নির্বাচনি আমেজ। সর্বত্রই চলছে নির্বাচনি আলোচনা। কারা হতে যাচ্ছেন প্রার্থী,কে প্রার্থী হলে ভাল হবে। কে জয়ী হবেন। এসব বিষয়ে চলছে আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয়ে ছুটে চলছেন। এলাকার বিবাহ মেজবান মাহফিল অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জানান দিচ্ছেন নির্বাচনে তিনি প্রার্থী হবেন। এছাড়া দলীয় হাইকমান্ডের সাথেও যোগাযোগ বাড়িয়েছেন অনেকে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...