রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিনের ক্লিপ ভেঙে ১৪ বগি বিচ্ছিন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিনের ক্লিপ ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ট্রেনের ১৪টি বগি।

এ সময় বগি রেখে ইঞ্জিন ছুটে যায় প্রায় দুই কিলোমিটার পর্যন্ত। ৩১ (জানুয়ারি) বুধবার দুপুরে পৌরসভাস্থ ইয়াকুব নগর এলাকায় ট্রেনটি অতিক্রমকালে এ ঘটনাটি ঘটে।

এতে করে ট্রেনের যাত্রীরা তিন ঘন্টারও বেশি সময় ধরে আটকা পড়ে ঘটনাস্থল এয়াকুবনগর এলাকায়। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ভোগে পড়েন যাত্রীরাও।

এদিকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকল্প পথে ট্রেন চলাচল করেছে বলে খবর পাওয়া গেছে।

ট্রেনে যাত্রীরা মধ্যে অনেকেই জানান, সীতাকুণ্ডের ইয়াকুবনগর গ্রাম অতিক্রমকালে হঠাৎ করে বিকট শব্দে ইঞ্জিনের ক্লিপ ভেঙে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের হঠাৎ করে ইঞ্জিন বগির ক্লিপ ভেঙে যায়।

ফলে ট্রেনের ইঞ্জিনটি দূরে চলে যায়। ঘটনার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটি ইঞ্জিন আসার পর পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন।

ক্লিপ ভেঙে যাওয়া ইঞ্জিনটি উদ্ধার শেষে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে রাখা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...