সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টানেল সড়কে ট্রাকচাপায় সিকিউরিটি গার্ড নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলে সড়কে দুর্ঘটনায় আনোয়ার পারভেজ (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ বশর ও মোহাম্মদ আজিম নামের আরো দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় পেছন দিক থেকে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কেইপিজেডে কর্মরত তিন নিরাপত্তাকর্মী সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বঙ্গবন্ধু টানেল সড়কের মোহাম্মদপুর এলাকায় আনোয়ারা প্রান্ত থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের পিছন দিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আনোয়ার পারভেজ। এতে মোহাম্মদ বশর ও মোহাম্মদ আজিম নামের আরো দুই নিরাপত্তাকর্মী আহত হন।

আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর সেখান থেকে মোঃ বশরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত আনোয়ার ফারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত মোহাম্মদ ছৈয়দের দ্বিতীয় পুত্র। সে কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছে।

দুর্ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার মধ্যে একজন নিহত রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...