বুধবার, ২৪ জুন ২০২৬

বাঁশখালীর সাধনপুরে হা‌তির তাণ্ডব

- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালীর উপজেলার সাধনপুর ইউ‌নিয়নের বাণীগ্রাম উত্তর পাড়ায় বা‌ড়ি ও স্কুল গেটের দ‌ক্ষিণ পাশে তাণ্ডব চা‌লিয়েছে হাতির দল।

সোমবার দিবাগত রাতে ও আজ মঙ্গলবার ভোরে হাতির দল এ তাণ্ডব চালায় বলে ক্ষ‌তিগ্রস্তরা জানান। স্থানীয় ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রকাশ রঞ্জন চৌধুরীর বাড়িতে হাতির দল তাণ্ডব চালায়।

মধ্যরাত ৩টার দিকে বিশালাকৃতির একটি হাতি এসে সদ্য নির্মিত বা‌ড়ির দুইটি লোহার দরজা, টিনের সিমানা প্রাচীর, রান্নাঘরসহ বিভিন্ন গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ সময় হাতি দরজায় ধাক্কা দিয়ে নতুন পাকা দেওয়াল অনেকটা ফেটে যায় বলে জানান ক্ষ‌তিগ্রস্ত বা‌ড়ির মা‌লিক পার্থ সারথী চৌধুরী।

হা‌তির তাণ্ডবের ব্যাপারে সাধনপুর ইউ‌নিয়নের ইউ‌পি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেডিকেল সড়কের পাশে আহমদ সদাগরের বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে। আর বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রকাশ রঞ্জন চৌধুরীর বাড়ির মূল পাকা বাড়িতে অনেক চেষ্টা করেও ঢুকতে পারেনি। তবে দরজাগুলো নষ্ট করে ফেলেছে ।

এছাড়া প্রবীণ চৌধুরী ও পীযূষ চৌধুরীর বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত করে এবং আরো অনেকের গাছপালা ক্ষেতখামার নষ্ট করে ব‌লে জানান তি‌নি।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...