বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ২৮ জানুয়ারি রোববার তাদের এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সদয় সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

উল্লেখ্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এর আগে ২০১৯ সালেও (গত পাঁচ বছর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়ার উপজেলার বড়হাতিয়া গ্রামে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছাড়াও আরো চারজনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। অপর চারজন হলেন– ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ও নীলুফার আহমেদ।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...