শনিবার, ৪ জুলাই ২০২৬

‘সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অধ্যাপক খালেদ’ শীর্ষক অনুষ্ঠান আজ

- Advertisement -
Single page 1st Paragraph

দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক মোহাম্মদ খালেদকে নিয়ে ‘সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অধ্যাপক খালেদ’ শীর্ষক অনুষ্ঠান আজ সোমবার বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম একাডেমির সহযোগিতায় শৈলী প্রকাশন আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উদ্বোধক থাকবেন সাংবাদিক মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী এবং সভাপতিত্ব করবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

বিকেল সাড়ে ৫টায় ‘রাজনীতি ও মুক্তিযুদ্ধে অধ্যাপক খালেদ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। এ পর্বে প্রধান অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক মুহাম্মদ শামসুল হক, সূচনা বক্তব্য রাখবেন ব্যাংকার মোহাম্মদ জোবায়ের।

সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সাংবাদিকতায় অধ্যাপক খালেদ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি থাকবেন দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক অধ্যাপক আবুল মোমেন, সভাপতিত্ব করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলোচক থাকবেন প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, সূচনা বক্তব্য রাখবেন লেখক নিজামুল ইসলাম সরফী।

সন্ধ্যা ৭টায় থাকবে ‘অধ্যাপক খালেদ জন্মশতবার্ষিক স্মারকগ্রন্থ’–এর পাঠ উন্মোচন। এতে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ গবেষক ড. মাহবুবুল হক, আলোচক থাকবেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত ও কবি–প্রাবন্ধিক–নাট্যকার অভীক ওসমান। ধন্যবাদ বক্তব্য দেবেন সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির।

শুরুতে থাকবে বৃন্দ আবৃত্তি ও অধ্যাপক খালেদকে নিবেদিত কবিতা পাঠ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের আহাজারি আর আহত যোদ্ধাদের বেদনায় আজ ভারী হয়ে ওঠে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। শেখ হাসিনার...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা...

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর...

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে...

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...